Main Menu

কোম্পানীগঞ্জে তিন যুবলীগ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ওই আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। শোকের মাস আগস্টে দলীয় গঠনতন্ত্রের বিপরীতে উপজেলার ৬ ইউনিয়নে যুবলীগের কমিটি দেওয়ায় আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

Manual7 Ad Code

শনিবার (২৫ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির ১৩ সদস্যের স্বাক্ষরিত এই স্মারকলিপিটি প্রদান করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এম সুহেল আহমদ।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে তিনি জানান, যুবলীগের আহ্বায়ক হাজী আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও রাসেলকে সংঘঠন থেকে অব্যাহতি দেয়া ও ৬ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণার দাবি জানানো হয় ওই স্মারকলিপিতে।

Manual7 Ad Code

স্মারকলিপির বারাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গেল বছরের ১৮ জুলাই কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে কোম্পানীগঞ্জে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকে নেতৃবৃন্দ উপজেলার ৬টি ইউনিয়নে কর্মী সম্মেলন করেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ, তরুণ, মেধাবী ও রাজপথের অকুতোভয় সৈনিকদের নিয়ে প্রতিটি ইউনিয়নের যুবলীগের কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু যুবলীগের আহ্বায়ক হাজী আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও রাসেল কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে না জানিয়ে অযোগ্য, অদক্ষ ও স্বাধীনতা বিরোধীদের নিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে ৬ ইউনিয়নের কমিটি প্রদান করেন। এতে করে উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

ওই স্মারকলিপির অনুলিপি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, সিলেট-৪ আসনের সংসদ সদস্য, যুবলীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবরে প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code