Main Menu

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২১ জন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে তিনজন নিহত হয়। আহত হয় আরো ২০ জন।

নিহতের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের কামরুজ্জামানের স্ত্রী রোজিনা বেগম (২৫)। অপর দু’জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ বয়েছে বলে জানায় পুলিশ।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী একটি লোকাল বাস ছাগলছিড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয় বাসের আরো ২০ যাত্রী।

আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এর আগে সকাল ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়ায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ব্যাংকার এস.এম আরাফাত হোসেন প্রিন্স (৩৬) ও তার ফুফাতো ভাই প্রকৌশলী জুয়েল (৪০) মারা যান। এতে প্রিন্সের স্ত্রী মেসকাতই জাহান ফেরদৌসী কেকা (৩০) আহত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী জানান, পরিবার পরিজনের সাথে ঈদ করতে প্রিন্স নিজের প্রাইভেটকারে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি গোপীনাথপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

বাস প্রাইভেটকারটিকে ১শ’ গজ দূরে ঠেলে নিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে ফেলে দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রিন্স ও শিমুল নিহত হয়। তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।

Share





Related News

Comments are Closed