Main Menu

নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে ৮ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে ৮ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদীর বেলাবো এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় প্রাথমিক ভাবে পাওয়া যায়নি।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে ভৈরব থেকে মহাখালীগামী ‘ঢাকা বস’ পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে লেগুনার চালকও রয়েছেন।

আহতদের জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, রোববার রাতেও একই এলাকায় একটি দুর্ঘটনা ঘটে।

এর আগে গত মঙ্গলবার নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও বরযাত্রী বাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ প্রাণ গেছে ৮ জনের।

Share





Related News

Comments are Closed