কমলগঞ্জে স্ত্রীকে গলাটিপে হত্যা করল স্বামী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীকে গলাটিপে হত্যা করল স্বামী। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ আগষ্ট) দিবাগত রাত ৩টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়েনের ৭ নম্বর ওয়ার্ডের মইদাইল গ্রামে। স্ত্রী আরতী শব্দকর (৪০) কে হত্যার অভিযোগে স্বামী সুশেন্দ্র শব্দকর (৪৫) কে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম জানান, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে মইদাইল গ্রামে স্ত্রীর পরকিয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে একপর্যায়ে স্বামী সুশেন্দ্র শব্দকর তার স্ত্রী আরতী শব্দকরকে গলা চেপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে পুলিশের ধারনা।
সোমবার সকালে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম, ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম, উপ-পরিদর্শক চম্পক দামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আরতী শব্দকরের মরদেহ উদ্ধার করে সোমবার দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ ঘাতক স্বামী সুশেন্দ্র শব্দকরকে আটক করেছে। ঘাতক সুশেন্দ্র শব্দকর থানা হাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই অধির শব্দকর বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যার অভিযোগে একটি লিখিত এজাহার দাখিল করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা মিয়া ও মইদাইল গ্রামের শব্দকর সম্প্রদায়ের নেতা উপেন্দ্র শব্দকর জানান, আরতী শব্দকর পরকীয়ায় লিপ্ত ছিল। তাদের ধারণা পরকীয়ার জের ধরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় হত্যার অভিযোগে এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed