Main Menu

প্রিয়াঙ্কা যখন বিশ্বসুন্দরী নিকের বয়স তখন ৮

বিনোদন ডেস্ক: ২০০০ সালে ১৮ বছরের প্রিয়াঙ্কা চোপড়া যখন বিশ্বসুন্দরী হন, তার হবু স্বামী নিক জোনাসের বয়স তখন ৮। সোশ্যাল মিডিয়ায় নিক-প্রিয়াঙ্কার তখনকার একটি ছবি ভাইরাল হয়ে গেছে।

এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, নিক বয়সে প্রিয়াঙ্কার থেকে ১১ বছরের ছোট। তিনি এখন ২৫, উল্টোদিকে প্রিয়াঙ্কা পা দিয়েছেন ৩৬-এ। কিন্তু প্রেম তো বয়স দেখে না। তাই এ বছরের শেষেই বিয়ে করছেন নিক-প্রিয়াঙ্কা, পাঞ্জাবী রীতিতে তাদের আশীর্বাদ অনুষ্ঠান (বাগদান) হয়ে গেছে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে এই ছবিটি। কোলাজে দেখা যাচ্ছে, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়া পিগি চপসকে। আর পাশেই পুঁচকে নিক, বয়স তখন ৮, স্কুলে যাচ্ছেন গুটি গুটি।

নিক অবশ্য বরাবরই নিজের থেকে বয়সে বড় নারীদের পছন্দ করেন। তার আগের প্রেমিকারাও বয়সে তার থেকে বড় ছিলেন।

Share





Related News

Comments are Closed