ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২০ আগস্ট) ভোরে সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে র্যাব।
নিহত দু’জন হলেন মো. মামুন মোর্শেদ (৩৫) ও আল আমিন (২৫)। তাদের ঠিকানা ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৭ ফেনী ক্যাম্পে অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিসিক এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এসময় মোটর সাইকেল আরোহী দুই মাদক ব্যবসায়ী মাদক বহন করে পালানোর সময় র্যাবের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। পরে তাদের মৃত্যু হয়।
মাদক ব্যবসায়ীর সঙ্গে থাকা মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কির ভেতর থেকে ২৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহতদের মৃতদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed