মাধবপুরে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪২) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ আগস্ট) দুপুর ১২টায় মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন উপজেলার বাঘাসুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেট থেকে ছাতিয়াইন বাজার সড়কের পার্শ্ববর্তী একটি ডোবায় মরদেহটি দেখতে পান কয়েকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই কামাল উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে। তবে মরদেহটি ৫ থেকে ৭ দিন আগের হওয়ায় পচে গেছে। সে কারণে কোথাও আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা যাচ্ছে না এবং পরিচয় শনাক্ত করাও যাচ্ছে না।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed