ফেনিতে সড়কে প্রাণ গেল দুই শিশুসহ ৬ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।
সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সুলতানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. মাহাবুব আলম এ খবর নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সার্জেন্ট মাহাবুব আলম বলেন, ‘ভোর ৪টার দিকে গরুবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed