জুড়িতে অটোরিক্সার চাপায় স্কুলছাত্র নিহত
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি অটোরিক্সা চাপায় বিশাল দাস (৭) নামের প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বিশাল উপজেলার খাগটেকা গ্রামের বিধু ভূষন দাসের পুত্র এবং কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা যায়, রোববার সকালে বিদ্যালয় ছুটির পর মায়ের হাত ধরে বাড়ি যাচ্ছিল। বিদ্যালয়ের সামনে বাজার এলাকায় যাবার পর দ্রুতগামি একটি সিএনজি অটোরিক্সা বিশালকে চাপা দেয়।
স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে জুড়ী থানার পুলিশ সিএনজি ও চালক বড়লেখা উপজেলার হরিকুন্ডি গ্রামের নিপেন্দ্র বিশ্বাসের পুত্র সুরঞ্জিত বিশ্বাসকে আটক করে।
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed