সিনিয়র স্টাফ নার্স পদে উত্তীর্ণ ৫১০০
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং মিডওয়াইফারি অধিদফতরের ‘সিনিয়র স্টাফ নার্স’ (১০ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হয়েছে।
এতে উত্তীর্ণ ৫ হাজার ১০০ জনের নাম সাময়িকভাবে সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ২৮ জন প্রার্থীর সুপারিশ স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে পিএসসি গঠিত কমিটির কাছে প্রয়োজনীয় সনদ/তথ্য/ডকুমেন্ট উপস্থাপনের জন্য সংশ্লিষ্টের নির্দেশনা দেয়া হবে।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সিনিয়র স্টাফ নার্স পদে এমসিকিউ পদ্ধতির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ৬ অক্টোবর এই পরীক্ষা নেয়া হয়েছিল। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরে তা বাতিল করে পিএসসি।
বিজ্ঞপ্তি অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন বলে জানা গেছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed