Main Menu

গ্রাসরুটস টুরিজমের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কিউরে হসপিটাল মুম্বাই এবং নুর জাহান হসপিটালের যৌথ উদ্যোগে গ্রাসরুটস টুরিজমের ইনফরমেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। ১৭ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর দরগা গেইটে অবস্থিত নুর জাহান হসপিটালের নীচ তলায় এ ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করা হয়।
তৃনমুল নারী উদ্ধোক্তা সোসাইটির (গ্রাসরুটস্) সিলেট বিভাগীয় সভাপতি বিলকিছ নুরের সভাপতিত্বে ও তৃনমুল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্রের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নুরজাহান হসপিটালের চেয়ারম্যান ডা: নাছিম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক জিয়াউল হক জিয়া, নেদারল্যান্ড থেকে আগত ডা: ফ্রানসিস হিমো, ইন্ডিয়া কিউরে হসপিটালের মি. ক্যাস্ফেল মিশ্রা এবং মি. অপূর্ব সুলে।
বক্তব্য রাখেন, গ্রাসরুটস এর সিলেট জেলা সহ সভাপতি হাছিনা আক্তার, জাতীয় সমন্বয় অনিতা দাস গুপ্ত। সার্বিক তত্তাবধানে ছিলেন নুরজাহান হসপিটালের ম্যানেজার এইচ এম মাহবুব।

Share





Related News

Comments are Closed