Main Menu

বাবার ভ্যান গাড়ি তুলতে গিয়ে লাশ হলো আলাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মেস্তরী রোড এলাকায় বাবার ভ্যান গাড়ি সুরমা নদী থেকে তুলতে গিয়ে নিখোঁজ হওয়া আলালের (১২) লাশ ভেসে উঠেছে।

আজ বুধবার সকাল ১১টায় তার লাশ ভেসে উঠে। আলাল উদ্দিন ভ্যান চালক বদর উদ্দিনের ছেলে। তারা সিলেট নগরীর সুরমা নদী সংলগ্ন মেস্তরী রোড এলাকায় জালাল মিয়ার কলোনীতে বসবাস করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে বাবার ভ‍্যান গাড়িটি সুরমা নদীতে পড়ে গেলে তা তুলতে যায় আলাল। যখন ভ্যান গাড়িটি তীরে তোলার চেষ্টা করছিল তখন আলাল গাড়ির সঙ্গে বাঁধা রশি দিয়ে তার নিজের হাত বেঁধে নেয়। ভ্যান গাড়িটি পুনরায় নদীতে ছিটকে পড়ে। সঙ্গে আলালও তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আলালকে উদ্ধারের চেষ্টা করে। তখন পর্যন্ত আলালের সন্ধান মেলেনি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed