Main Menu

হবিগঞ্জ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রাম ও নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের মিনহাজপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হল- চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের জামাল মিয়ার মেয়ে ইভা (১১), একই গ্রামের সফিক মিয়ার মেয়ে রিফা (১৩) ও নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনহাজপুরে আব্দুল আলীমের মেয়ে সাদিয়া আকতার (৭) ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামে বাড়ির পাশে খেলা করছিল ইভা ও রিফা। কিছুক্ষণ পর থেকে তাদের খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। একপর্যায়ে দুপুরে তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে, নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের মিনহাজপুরে দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরে পড়ে যায় সাদিয়া। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed