Main Menu

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৩ আগষ্ট সোমবার প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে আবুল হোসেন (দৈনিক জালালাবাদ/আমাদের সময়) ও সাধারণ সম্পাদক পদে আব্দুল আলীম (আলোকিত বাংলাদেশ) কে পূণরায় নির্বাচিত করা হয়।

এছাড়াও অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি শাব্বির আহমেদ, সহ সভাপতি মঈন উদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন, লাইব্রেরী ও পাঠাগার সম্পাদক হাফিজুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার সুমন, অফিস সম্পাদক সোহেল রানা, সদস্য যথাক্রমে ইকবাল হোসাইন ও ফখর উদ্দিন।

Share





Related News

Comments are Closed