নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৭
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে চার শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ সময় বর-কনেসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চৈতন্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শুভ বর্মন (৩০), সজল বর্মন (২০), স্নিগ্ধা (৫), প্রান্তিকা (৬), বৃষ্টি (৭), সৌরভ বর্মন (১২) ও অজ্ঞাত ক্যামেরাপারসন (২৮)।নিহতদের সবার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।
দুর্ঘটনাকবলিত বাসযাত্রী নরসিংদীর সিদ্দিকুর রহমান জানান, সকাল সাতটার দিকে উপজেলার চৈতন্য এলাকায় তাদের বহনকৃত বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অনেকে আহত হন। সৌভাগ্যক্রমে তিনি নিজে বেঁচে গেছেন।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৈতন্য এলাকা অতিক্রমকালে বাসটির সামনের চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদীর রায়পুরা থেকে চাঁদপুরগামী বরযাত্রী বহরের একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন শিশু মারা যায়। বর-কনেসহ বাস-মাইক্রোবাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সজল নামে আরো একজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকরা সৌরভ বর্মন, শুভ বর্মন ও বিয়ের অনুষ্ঠানের অজ্ঞাত ক্যামেরাপারসনকে মৃত ঘোষণা করেন।
হাফিজুর রহমান জানান, লাশগুলো নরসিংদী জেলা হাসপাতাল ও ঢামেক মর্গে রাখা হয়েছে।
Related News
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More



Comments are Closed