শোক দিবসে সিলেট আওয়ামী লীগের নানা কর্মসূচী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
১৫ই আগস্ট বেলা ১১টায় রেজিস্টারি মাঠ থেকে শোক র্যালির মাধ্যমে কর্মসূচির শুরু হবে। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। শহীদ মিনারের কর্মসূচি শেষে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হবে।
গৃহিত কর্মসূচিতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক স্তরের নেতাকর্মীকে অংশগ্রহনের আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। প্রেসবিজ্ঞপ্তি
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed