বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের হালাবাদি গ্রামের বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১১ আগস্ট) দুপুরে হালাবাদি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হল- ধনপুর ইউনিয়নের হালাবাদি গ্রামের কাসেম আলীর মেয়ে রুবা আক্তার (৬) ও একই এলাকার মজিবুর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌসি (৬)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। এ সময় ওই শিশুরা খেলতে খেলতে পানিতে পড়ে যায়। পরে বাড়ির পাশের ডোবায় তাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More



Comments are Closed