সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দেশব্যাপি সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটির আয়োজনে উপজেলা চৌমুহনা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ সভাপতি নুরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে ও সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়ের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, আব্দুর রাজ্জাক রাজা, সাজিদুর রহমান সাজু, শাহীন আহমদ, মো: সানোয়ার হোসেন, শাব্বির এলাহী, পিন্টু দেবনাথ, এস, কে, দাস, সীতারাম বীন, কামরুল হাসান মারুফ, মো: আব্দুল মোক্তাদির, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, আসহাবুর ইসলাম শাওন, নির্মল এস পলাশ, মো: মোনায়েম খান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে সংবাদ কর্মীরা বলেন, অবিলম্বে পেশাগত সাংবাদিকদের উপর হেলমেট পরা হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed