Main Menu

হবিগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার সীমান্তবর্তী ফতেহপুরের অদূরে রাবার বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রাবার বাগানে লাশের গন্ধ পেয়ে আশপাশে থাকা শ্রমিকরা গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে মর্গে পেরণ করে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার এসআই সজিব দেব রায় লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed