কোম্পানীগঞ্জে ৫৫০ বোতল মদসহ যুবক আটক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুপড়িরপাড় এলাকা থেকে ৫৫০ বোতল ভারতীয় মদ সহ জুবেল মিয়া (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে দুপড়িরছড়া নদীতে অভিযান চালিয়ে মাদক বহনকারী নৌকাসহ তাকে আটক করা হয়। এসময় নৌকায় থাকা আরও কয়েকজন মাদক বিক্রেতা পালিয়ে যায়। আটক জুবেল মিয়া লামাডিস্কিবাড়ী গ্রামের আম্বর আলীর পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি আব্দুল হাই জানান, আটক জুবেল দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। তার সাথে আব্দুর রহিম, ফজর আলী, রুবেল, ফারুক, হেলাল আহমদ ও তৈয়ব আলী নামের যুবকরা মাদকবিক্রির সাথে জড়িত বলে সে জানায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed