Main Menu

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাহাব উদ্দিনের (৫৫) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয় তার।

সাহাব উদ্দিন ফতেপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে সরকার বাজার আসার পথে একটি গরুর সাথে ধাক্বা লেগে সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় সিএনজিতে থাকা সাহাব উদ্দিন গুরুত্বর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত সিলেটের একটি প্রাইভেট হাসাপাতালে ভর্তি করলে শুক্রবার ভোরে তিনি মৃত্যু বরণ করেন।

ছাত্রলীগ নেতা ইফতেকার হোসেন চৌধুরী ইমন বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed