কেওয়াপাড়ায় কলেজ অধ্যক্ষের বাসায় চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কেওয়াপাড়ায় (বাসা নম্বর ২০৯) দক্ষিণ সুরমার নুরজাহান কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চোরদল বাসার দেয়ালের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে।
চোরদল বাসার ভেতর থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন সেট, একটি ল্যাপটপ ও আরো কিছু মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে বলে জানিয়েছেন অধ্যক্ষ নিজাম উদ্দিন।
শুক্রবার ভোরে তার স্ত্রী ঘুম থেকে উঠে বাসার সবকিছু তছনছ দেখতে পান। স্ত্রীর চিৎকার শুনে বাসার লোকজন এবং প্রতিবেশীরা তার বাসায় ছুটে আসেন বলে জানান অধ্যক্ষ নিজাম উদ্দিন।
এ ঘটনায় তিনি কোতয়ালী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
Related News
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More



Comments are Closed