আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, শিক্ষিকা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট দেয়ার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া থেকে নুসরাত জাহান সোনিয়া (২৬) নামে এক স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটে পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
সোনিয়া উপজেলার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং আনোয়ার হোসেনের স্ত্রী।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, আটক শিক্ষিকা সোনিয়ার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed