Main Menu

ঢাকায় হামলায় ৬ সাংবাদিক আহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে হেলমেটধারী যুবকদের হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ ফটোসাংবাদিক। রোববার (৫ আগস্ট) দুপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলার ছবি তুলতে গেলে তাদেরকে রড, রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা।

আহতরা হলেন ফরাসি বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এ এম আহাদ, জুমা প্রেসের রিমন, দৈনিক জনকন্ঠের জাওয়াদ, দৈনিক বণিক বার্তার পলাশ, ফ্রিল্যান্স সাংবাদিক রাহাত এবং পাঠশালার এনামুল হাসান।

এর মধ্যে আহাদ রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহাদ জিগতলায় হামলার শিকার হয়েছিলেন।

হামলার একটি ভিডিও পাওয়া গেছে। যেখানে কয়েকজন হেলমেটধারী ও মুখে কাপড় বাধা ব্যক্তি আহাদের মাথায়, মুখে, পায়ে অনবরত আঘাত করছিলেন। এ সময় আহাদকে কাকুতি মিনতি করে বারবার প্রাণভিক্ষা চাইতে দেখা যায়।

কিন্তু হামলাকারীরা সাড়া দিচ্ছিল না। পরে তিনি পালাতে চেষ্টা করলে মাটিতে ফেলে তাকে আবার পেটাতে থাকেন কয়েকজন হামলাকারী।

সুত্র : বাংলাদেশ জার্নাল

Share





Related News

Comments are Closed