হবিগঞ্জে তরুণীকে গলা কেটে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে রুমেনা বেগম (২২) নামের এক স্বামী পরিত্যক্তা তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার (৫ আগস্ট) দুপুরে উপজেলার রাজাপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
রুমেনা বেগম উপজেলার মোহনপুর (রাজাপুর) গ্রামের কিরাম উদ্দিনের মেয়ে। স্বামী পরিত্যক্তা রুমেনা অলিপুর এলাকায় অবস্থিত প্রাণ আরএল গ্রুপে চাকরি করতেন।
পুলিশ জানায়, রোববার স্থানীয় লোকজন রুমেনার গলাকাটা লাশ তার নিজ বাড়ির পার্শ্ববর্তী ধানের জমিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি শেষে মর্গে প্রেরণ করে।
নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, রুমেনা শনিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত বাড়িতেই ছিল। সকালের দিকে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের ধানের জমিতে লাশের সন্ধান পান।
খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলার সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মধ্যরাতে ওই তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে তারা লাশ লুকিয়ে রাখতে ধানের জমিতে রেখে যায়। তাকে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed