যেভাবে পাবেন ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের টিকিট
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে ক্রিকেটখেলুড়ে দেশগুলো। সমর্থকরাও থেমে নেই, ইংল্যান্ড বিশ্বকাপের টিকিট পেতে এখন থেকেই তোড়জোড় শুরু করেছে তারা।
বিশ্বকাপকে সামনে রেখেই ক্রিকেট বিক্রি শুরু করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের গ্রুপ পর্বে থাকছে চার শ্রেণীর টিকিট।
গ্রুপ পর্বের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩৫ পাউন্ড এবং সর্বনিম্ন ১৮ পাউন্ড। অন্যদিকে সেমিফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪০ পাউন্ড এবং সর্বনিম্ন ৭৫ পাউন্ড। ফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ পাউন্ড থেকে ৩৯৫ পাউন্ড।
আগামী বছরের ৩০শে মে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের। মোট ১০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্ণামেন্ট। এখনো প্রায় ১০ মাসের মতো বাকী এ আসর অনুষ্ঠিত হওয়ার।
ক্রিকেট প্রেমীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন। আর এজন্য আপনাকে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে ( https://tickets.cricketworldcup.com ) গিয়ে টিকিটের আবেদন করতে হবে। এমনকি ওয়েবসাইটটিতে এই আবেদনের বিস্তারিত বিবরণও দেয়া আছে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed