Main Menu

টকশো ও সাক্ষাতকার দিতে এরশাদের অনুমতি লাগবে

বৈশাখী নিউজ ডেস্ক : টেলিভিশন টকশোতে অংশ নিতে জাতীয় পার্টির নেতাদেরকে আগে অবশ্যই পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমতি নিতে হবে। এছাড়া টেলিভিশন, দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টালসহ সব গণমাধ্যমে সাক্ষাতকার দিতেও পার্টি চেয়ারম্যানের অনুমতি নিতে বলা হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) বিকেলে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ নির্দেশ দিয়েছেন। এ আদেশ এরইমধ্যে কার্যকর হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed