দয়ামীরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জায়ান এফসি
স্পোর্টস ডেস্ক: সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের সরিষপুর গ্রামবাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে একই ইউনিয়নের বড়ধিরারাই গ্রামের ফুটবল দল জায়ান এফসি।
সোমবার (১৫ জানুয়ারী) বেলা সাড়ে ৩টার দিকে খেলা শুরু হয়। ফাইনালে বড় ধিরারাই জায়ান এফসির প্রতিপক্ষ ছিল আমীর হাবিব বালাগঞ্জ। আমীর হাবিব বালাগঞ্জকে ২-১ গোলে হারিয়ে জয় পায় জায়ান এফসি।
খেলা শেষে দলের ফুটবলার ও কর্মকর্তাবৃন্দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফখর উদ্দিন বলেন, ‘খেলাধূলার মাধ্যমে তরুণ সমাজকে অপরাধ থেকে বিরত রাখা সম্ভব। তাই এরকম টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।’ তিনি ইউনিয়ন পরিষদ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।
চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার মোহাম্মদ নানু মিয়া বলেন, আমাদের টিম বড় ধিরারাই জায়ান এফসি চ্যাম্পিয়ন হওয়াতে আমরা আনন্দিত। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই একটি সুন্দর ও শান্তিপূর্ণ টুর্নামেন্ট উপহার দিয়েছেন তারা। এটি নিয়মিত চালু রাখার দাবি জানাচ্ছি।
Related News
চাইনিজ উশু ফাইটার স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কৃতি উশু খেলোয়াড়দের মাঝেRead More
সিলেটে অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
Manual7 Ad Code স্পোর্টস ডেস্ক: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিকRead More



Comments are Closed