ঝড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে হঠাৎ কালবৈশাখী ঝড়ে রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার (২৮ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এবং সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে।
রেললাইন থেকে গাছ সরিয়ে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।
Related News
শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আটক ২
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০)Read More
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual4 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed