Main Menu

সাংবাদিককে হুমকির প্রতিবাদে শাবি প্রেসক্লাবের নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরীকে এক ছাত্রলীগ নেতা ‘জবাই’ করে হত্যার হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় গত বৃহস্পতিবার রাতে চবি শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল নগরীর দামপাড়া বাস কাউন্টারের সামনে এই হুমকি দেন। সম্প্রতি চবি ছাত্রলীগের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের সংবাদে ওই ছাত্রলীগ নেতার মন্তব্য না দেওয়ায় হুমকি দেন জোবায়ের চৌধুরীকে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরণের হুমকির ঘটনায় সাংবাদিকতার মত একটি স্বাধীন ও মুক্ত পেশা বাধাগ্রস্থ হবে বলে আমরা মনে করি। আমরা চাই, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস প্রতিবেদকদের সুরক্ষায় বিশ^বিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক সংগঠন, সংশ্লিষ্ট গণমাধ্যম এবং সাংবাদিক নেতৃবৃন্দ যথেষ্ট উদার ও গণতান্ত্রিক মানসিকতা পোষণ করবেন।

তারা আরো বলেন, এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। প্রশাসনের এমন আচরণ অত্যন্ত দু:খজনক। আমরা আশা করবো প্রশাসন দ্রæততম সময়ের মধ্যে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করবেন। এছাড়া সাংবাদিক হুমকির সাথে জড়িত ব্যক্তিকে আজীবন বহিস্কার করে বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আগাছামুক্ত করতে শাখা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তারা।

Share





Related News

Comments are Closed