Main Menu

চট্রগ্রামে জামায়াত নেতা শাহজাহানসহ আটক ৭

বৈশাখী নিউজ ডেস্ক: ‘গোপন’ বৈঠকের সময় চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীসহ সাতজনকে আটকের কথা জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (০৩ জুলাই) দুপুরে নগরীর খুলশী থানাধীন মুরগির ফার্ম এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বলেন, নাশকতা পরিকল্পনার জন্য তারা জড়ো হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল। শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করার কৌশল নির্ধারণে বৈঠকে বসেছিল জামায়াত। গোপন ওই বৈঠকে অভিযান চালিয়ে আমরা শাহজাহান চৌধুরীসহ ৭ জনকে আটক করেছি। তাদের যাচাই-বাছাই চলছে।

শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির এবং সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য।

Share





Related News

Comments are Closed