কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওয়ারুন নেছা নামের এক বৃদ্ধ মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাওয়ারুন নেছা উপজেলার বাণীগ্রাম ইউপির দক্ষিণ বড়দেশ গ্রামের মৃত মতসিন আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১ আগস্ট) সকাল ৯টায় বাড়ির আঙ্গিনার সবজি বাগানে আমের চারা রোপন করছিলেন হাওয়ারুন নেছা। সবজি বাগানের উপর দিয়ে তাদের বসতঘর থেকে পাশের দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের একটি ঝুলন্ত লাইন ছিল। বয়সের ভারে নুয়ে পড়া হাওয়ারুন নেছা তা লক্ষ্য না করে কোদাল দিয়ে গর্ত তৈরীর সময় ঝুলন্ত বিদ্যুৎ লাইনে লেগে তা ছিড়ে তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। পরে বাড়ির লোকজন তার মৃতদেহ উদ্ধার করেন।
জানা যায়, বাড়ির লোকজন সম্পূর্ণ অবৈধভাবে দোকানসহ বিভিন্ন স্থানে তারা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। এমনকি তাদের বাড়ি থেকে পাশের শামীম কিল্ডার গার্ডেন স্কুলেও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং তা মাটি থেকে মাত্র কয়েক ফুট উপরে।
এ অবস্থায় কোমলমতি শিশুরা ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছেন।
এ ব্যাপারে সিলেট পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিসের ডেপুটি জেনালের ম্যানেজারের সাথে কথা হলে তিনি জানান, সেখান অবৈধ লাইন থাকলে তা বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed