সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন আর নেই, (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বুধবার (১ আগষ্ট) সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট এফএইচএম হুমায়ুন কবীর জানান, দীর্ঘ দিন ধরে ফুসফুসের জটিলতায় ভোগা এই সাংবাদিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।
বৃহস্পতিবার (০২ আগস্ট) বাদ যোহর আজিমপুর কবরস্থানে মোয়াজ্জেম হোসেনকে দাফন করা হবে বলে পরিবারিক সূত্রে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৬৭ সালে স্নাতক ও ১৯৬৮ সালে স্নাতোকোত্তর সম্পন্ন করা প্রবীণ এ সাংবাদিক বাংলাদেশ অবজারভারের রিপোর্টার হিসেবে সাংবদিকতায় কর্মজীবন শুরু করেন।
এছাড়াও তিনি দি নিউ ন্যাশন, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দি ঢাকা কুরিয়ার এবং দি ডেইলি স্টার’র মতো জনপ্রিয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
মোয়াজ্জেম হোসেন ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ব্যবস্থাপনা বোর্ডের সদস্য ছিলেন। এছাড়া ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বিএসএস) পরিচালকমণ্ডলীর সদস্য ছিলেন।
১৯৯২ সাল তিনি বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
এদিকে মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে অর্থমন্ত্রীসহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed