বুড়িগঙ্গা থেকে জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্টবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আরিফুল ইসলামের লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গা নদীতে।
মঙ্গলবার (৩১ জুলাই) ফায়ারসার্ভিস ও পুলিশের যৌথ একটি টিম নদীতে নেমে খোঁজাখুজি করলে বিকাল ৫টার কিছু পর তার লাশ ভাসতে দেখা যায়। পরে লাশ উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়।
জিডি তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি কামাল হোসেন (তদন্ত) বলেন, ‘সকাল থেকেই আমাদের ডুবরি টিম কাজ করছিল। বিকালে আমরা যখন চাঁদপুরঘাটে (লালকুটি ঘাট) যাই তখনই আরিফুলের লাশ দেখতে পাই। গতকাল সোমবার একটি নৌকা ডুবেছিল, সেই নৌকায় আরিফুল ছিল বলে ধারণা করা হচ্ছে।’
৩০ জুলাই টিশনির উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল আরিফুল।
তার সহপাঠি সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ তার বাসা থেকে সুত্রাপুর টিউশনির উদ্দেশ্য বের হয়। এর পর আর কারো সাথে যোগাযোগ হয়নি। বিকালের দিকে তাদের এক সহপাঠী তার নম্বরে কল দিলে অন্য একজন কল ধরে নিজেকে নজরুল মাঝি পরিচয় দেয়।
নজরুল মাঝি বলেন, ‘আমি পানিতে ভাসমান অবস্থায় ব্যাগটি পেয়েছি এর মধ্যে কিছু কাগজ ও ১২০ টাকাসহ মানিব্যাগ ও মোবাইলটি পাই। পরে মোবাইলটি ওপেন করলে একটি মেয়ে কল দেয়।’
এ বিষয়ে কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘তার ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে একটি জিডি করেছে। জিডি নম্বর ১২৭৯। মাঝিকে জিজ্ঞাসাবাদ করে থানায় আটক রাখা হয়েছে।’
আরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার রায় পুরের মাইনুদ্দিনের ছেলে। সে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ জবিতে ভর্তি হন। আরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার রায় পুরের মাইনুদ্দিনের ছেলে। সে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ জবিতে রাষ্টবিজ্ঞান বিভাগে
ভর্তি হন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed