দেশে ৮ লাখ টাকায় ব্র্যান্ডের গাড়ি
বৈশাখী নিউজ ডেস্ক : সুজুকির বাংলাদেশের পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড দিচ্ছে ৮ লাখ ৬৫ হাজার টাকায় ব্র্যান্ড নিউ কার। গাড়িটির মডেল সুজুকি আল্টো ৮০০ সিসি। বেশ কয়েকটি রঙে গাড়িটি পাওয়া যাবে।
এটি ফ্যামিলি কার। ফাইভ সিটার এই গাড়িটিতে ৭৯৬ সিসির ইঞ্জিন রয়েছে। গাড়িটির দৈর্ঘ্য ৩৪৩০ মিলিমিটার। প্রস্থ ১৪৯০ মিলিমিটার। উচ্চতা ১৪৭৫ মিলিমিটার।
এর পেট্রোল কম্বাসশন ইঞ্জিন ৪৮ বিএইচপি @ ৬০০০ আরপিএম শক্তি উৎপাদন করতে পারে। এটি ৬৯ এনএম টর্কে ৩৫০০ ঘূর্ণন গতি দেয়।
ম্যানুয়াল গিয়ার ট্রান্সমিশনের এই গাড়িতে ৫ স্পিড গিয়ার বক্স রয়েছে। এক লিটার জ্বালানিতে গাড়িটি ২৪.৭ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।
ফ্রন্ট হুইল ড্রাইভ ট্রেইন সম্বলিত গাড়িতে ম্যানুয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে এবিএস কিংবা সেন্ট্রাল লকিং সিস্টেম নেই।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed