Main Menu

সিলেট নগরবাসীর প্রতি আরিফের কৃতজ্ঞতা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের আসনে যে ফের বসতে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী, তা এখন নিশ্চিত। ৩০ জুলাই সোমবার রাতেই তা নিশ্চিত হওয়া গেছে। আর রাত থেকেই চলছে আরিফের কর্মী-সমর্থকদের ‘জয়’ উদযাপন।

উদযাপনের ধারাবাহিকতায় পরদিন মঙ্গলবার (৩১ জুলাই) জোহরের নামাজের পর হযরত শাহজালাল (র.) এর মাজারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আরিফুল হক চৌধুরী। মিলাদ শেষে দোয়ার আগে আরিফুল হক চৌধুরী তাঁকে ভোট দেয়ার জন্য সিলেট নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, নগরবাসী যে রায় দিয়েছেন, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমদ মিলন, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা ইলিয়াছ আলী মেম্বারসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনসমুহ এবং ২০ দলীয় ঐক্যজোট নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed