Main Menu

জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন বছরের এক শিশুকন্যা পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শিশুকন্যার নাম তায়্যিবা চৌধুরী। সে পৌরশহরের বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা রাসেল চৌধুরীর মেয়ে।
পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় তায়্যিবা। অনেক খোঁজাখুঁজির পর শিশুর কন্যার মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠে। পরে বিকেলে তাকে পারিবারি কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed