Main Menu

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন সেলিম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম অসুস্থ হয়ে দীর্ঘদিন দেশের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন থাকার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেছেন। মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি ২০ জুলাই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে জরুরী ভিত্তিতে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন চিকিৎসাধিন থাকার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বদরুজ্জামান সেলিম তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্খী ও নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed