ঢাবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আজ ৩১ জুলাই বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করবেন।
আগামী ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত ভর্তির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটে ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটে ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটে ১২ অক্টোবর, চ-ইউনিটে (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed