আরিফকে বিজয়ী ঘোষণা করতে প্রয়োজন ১৬১ ভোট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে থাকলেও এখনই তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হচ্ছে না। আরিফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করতে প্রয়োজন আরো ১৬১ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সিলেটে মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এর মধ্যে স্থগিত হওয়া দুটো কেন্দ্রের (২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়) ভোটার ৪ হাজার ৪৮৭ জন। এ হিসেবে আরিফুল হককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করতে ১৬১ ভোটের প্রয়োজন ছিল।
৩০ জুলাই সোমবার সিলেটের মেয়র নির্বাচনে ভোট দেন নগরবাসী। ১৩২ কেন্দ্রে আরিফ পান ৯০ হাজার ৪৯৬ ভোট। কামরান পান ৮৫ হাজার ৮৭০ ভোট। অন্যদিকে জামায়াতের জুবায়ের পেয়েছেন ১০ হাজার ৯৫৪ ভোট।
নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৫৬টি। এর মধ্যে বাতিল হয়েছে ৭ হাজার ৩৬৭ ভোট। মোট বৈধ ভোট ১ লাখ ৯১ হাজার ২৮৯।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার। এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৪টি।
Related News
অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসকের ছাড়পত্র না থাকায় আগেরদিন ওসমানী বিমানবন্দর থেকে ফিরে আসা সিলেটের সেইRead More
সিলেটে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতলRead More



Comments are Closed