সিসিকের সংরক্ষিত ৯ ওয়ার্ডে নির্বাচিত যারা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭টি ওয়ার্ডে (৩টি করে সংরক্ষিত-৯ ওয়ার্ড) ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৯জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নির্বাচিত হলেন-
সংরক্ষিত ওয়ার্ড-১॥ সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ১ আসনে সালমা সুলতানা (চশমা) ৪৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী কোহিনূর ইয়াসমীন ঝর্ণা (জিপ গাড়ি) পান ৩৯১৩ ভোট।
সংরক্ষিত ওয়ার্ড-২॥ সাধারণ ওয়ার্ড ৪, ৫ ও ৬ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ২ আসনে কুলসুমা বেগম পপি (হেলিকপ্টার) ৫৮৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড-৩॥ সাধারণ ওয়ার্ড ৭, ৮ ও ৯ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৩ আসনে রোকসানা খানম (ডলফিন) ৪৭৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শ্যামলী সরকার (মোবাইল ফোন) ৪৬৬০ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড-৪॥ সাধারণ ওয়ার্ড ১০, ১১ ও ১২ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৪ আসনে মাসুদা সুলতানা (চশমা) ১১১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোছা. রুহেনা খানম মুক্তা (জিপগাড়ি) পেয়েছেন ৬০৮৭ ভোট।
সংরক্ষিত ওয়ার্ড-৫॥ সাধারণ ওয়ার্ড ১৩, ১৪ ও ১৫ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৫ আসনে শাহানা বেগম শানু (ডলফিন) ৬৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দিবা রাণী দে (আনারস) ৫৭৫০ ভোট পান।
সংরক্ষিত ওয়ার্ড-৬॥ সাধারণ ওয়ার্ড ১৬, ১৭ ও ১৮ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৬ আসনে শাহানারা বেগম (বই) ৮১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোছা. কামরুন নাহার চৌধুরী তিন্নি (আনারস) ৩৯৭১ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড-৭॥ সাধারণ ওয়ার্ড ১৯, ২০ ও ২১ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৭ আসনে নাজনীন আকতার কণা (জিপগাড়ি) ৪১৫৫ ভোট ও নার্গিস সুলতানা (চশমা) ৪১৫৫ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান ভোট পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড-৮॥ সাধারণ ওয়ার্ড ২২, ২৩ ও ২৪ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৮ আসনে রেবেকা আক্তার লাকী (জিপগাড়ি) ৫৯৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সালেহা কবীর শেপী (চশমা) ৩৯৩৫ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ড-৯॥ সাধারণ ওয়ার্ড ২৫, ২৬ ও ২৭ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৯ আসনে অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ (চশমা) ৭৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সামিরুন নেসা (গ্লাস) ৫৪৭৫ ভোট পেয়েছেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed