Main Menu

সিলেটে ভোট পুন:গণনার দাবি আওয়ামী লীগের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ভোট পুন:গণনার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ। সোমবার রাত ১১টায় সিলেটের রিটার্র্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলীমুজ্জামানের কাছে এ আবেদন করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী এজেন্ট ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত ফলাফলের সাথে তাদের প্রার্থীর প্রধান কার্যালয়ে আসা ফলাফলের অনেক গরমিল রয়েছে। পাশাপাশি অনেক কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়নি। বিশেষ করে খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট হয়েছে। এর প্রতিবাদ করায় বিএনপি-জামায়াতের লোকজন তাদের প্রার্থীকে অপদস্ত করেছে। যে কারণে তারা এ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে ভোট পুন:গণনার দাবি তুলেছেন।

এ সময় আওয়ামী লীগের সিলেট জেলা সাধারণ সম্পাদক ও কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হকসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed