সিসিকে জয়ের দ্বারপ্রান্তে বিএনপির আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪৬২৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সর্বশেষ পাওয়া ফলাফলে ১৩২ কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে আরিফ পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট । আর নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
মোট ১৩৪ কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলার জন্য দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ওই দুই কেন্দ্রের মোট ভোট ৪৭৮৭।
তাই বাস্তবতার বিচারে ৪৬২৬ ভোটের ব্যবধানে এগিয়ে থাকা আরিফের ‘বিজয়’ অনেকটা নিশ্চিতই।তবে আরিফের ভাগ্য নিধারণ হবে স্থগিত কেন্দ্রের ভোটে।
এই নিয়ে টানা দ্বিতীয়বার কামরানকে হারিয়ে সিলেট সিটির মেয়র পদে বসতে যাচ্ছেন বিএনপি নেতা আরিফ।
সোমবার নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে চলে ভোটগ্রহণ। কয়েকটি কেন্দ্রে পাওয়া যায় অনিয়মের খবর। তবে বড় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শেষ হওয়ার পর অবশ্য সংবাদ সম্মেলন করে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন আরিফুল হক।
২০১৩ সালে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৮ দলীয় জোট প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে পরাজিত হয়ে দীর্ঘ ১৭ বছরের কর্তৃত্ব হারান কামরান।
সে সময় আরিফুল হক চৌধুরী (টেলিভিশন) এক লাখ ৭ হাজার ৩৩০ ভোট পেয়ে বিজয়ী হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (আনারস) পেয়েছিলেন ৭২ হাজার ১৭৩ ভোট। কামরানকে ৩৫ হাজার ১৫৭ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হয়েছিলেন আরিফুল হক।
সিসিকের এই চতুর্থ বারের নির্বাচনে ভোটের লড়াইয়ে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ১৯৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি), বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর (মই) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী এহছানুল হক তাহের (হরিণ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত নয়টি ওয়ার্ডে ৬২ নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়েছেন ১২৭জন প্রার্থী।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed