ভোট দিতে সিলেট আসছেন অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে সোমবার সকালে হেলিকপ্টারযোগে সিলেট আসবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সিলেট পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সাথে নিয়ে সকাল ১১টায় নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।
এর আগে ভোট প্রদানের লক্ষ্যে অর্থমন্ত্রী সকাল ১০টায় একটি বেসরকারি হেলিকপ্টারযোগে পরিবারের ৪ সদস্য নিয়ে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছবেন। ভোট প্রদান শেষে দুপুর ১২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
তাকে বহনকারী হেলিকপ্টারটি সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে অবতরণ করবে। অর্থমন্ত্রীর এ সফরসুচি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি।
প্রসঙ্গত, সিলেট সিটি ১৫নং ওয়ার্ডের ভোটার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বন্দরবাজারে দুর্গা কুমার পাঠশালা ছাড়াও আরো তিনটি ভোটকেন্দ্র রয়েছে ওয়ার্ডটিতে। এগুলো হচ্ছে- মিরাবাজারে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে দুটি ও মিরাবাজারে কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্র।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed