এমপি এহিয়ার বিরুদ্ধে অভিযোগ আরিফের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য জাপা নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনিত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
রোববার বিকেলে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এ অভিযোগ দাখিল করেন আরিফুল হক চৌধুরী।
অভিযোগে আরিফুল হক চৌধুরী জানান, গত ২৮ জুলাই শনিবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়ার অংশ গ্রহন সিটি নির্বাচন ২০১৮ অনুযায়ী অপরাধ। প্রকাশ্যে একজন সংসদ সদস্যের নির্বাচনী সভায় উপস্থিতি ও প্রচারনায় অংশগ্রহন সিটি কর্পোরেশন নির্বাচন বিধি অনুযায়ী স্পষ্ট লঙ্ঘন।
উপরোক্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন আরিফুল হক চৌধুরী।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed