Main Menu

জামিন পেলেন সিলেট বিএনপির ৬৬ নেতাকর্মী

বৈশাখী নিউজ ডেস্ক: পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সিলেট বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬৬ জন নেতাকর্মী।

রোববার বিকাল দুইটায় হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে তারা জামিন লাভ করেন বলে জানিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি।

উল্লেখ্য, গত ২৭ জুলাই শুক্রবার বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের ৬৬ জন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে এসএমপির দক্ষিণ সুরমা এবং এয়ারপোর্ট থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed