Main Menu

মাজার জিয়ারত করলেন কামরান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান অলিকুল শিরোমনী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেছেন।
রোববার বিকেলে তিনি হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে আসরের নামাজ আদায় করেন।
পরে তিনি মাজার শরীফে যান এবং সেখানে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন ও মোনাজাত করেন।
এর পর বদর উদ্দিন কামরান হযরত শাহপরান রহ. এর মাজারে যান। সেখানেও তিনি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন।

Share





Related News

Comments are Closed