ভোটের মাধ্যমে সকল অন্যায়ের প্রতিবাদ করা হবে: আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভোটের মাধ্যমে সকল অন্যায়ের প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
রবিবার দুপুরে তাঁর কুমারপাড়াস্থ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
আরিফুল হক বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাককে গতকাল শনিবার রাতে আটক করা হয়েছে। নেতা-কর্মীদের বাসা-বাড়িতে প্রতিনিয়ত অভিযান-তল্লাশী চালানো হচ্ছে। এ অবস্থায় তাঁর নেতা-কর্মীরা শংকিত। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ওপর যত ধরণের নির্যাতন আসুক না কেন, আমরা ভোটের মাধ্যমে সকল অন্যায়ের প্রতিবাদ করবো।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না, নগরবাসীকে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি বলেন, এ সিটি কর্পোরেশনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হলে এর দায়ভার অবশ্যই নির্বাচন কমিশনকে বহন করতে হবে। তিনি বলেন, সিলেটের একটি অতীত ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য বজায় রাখা সকলের দায়িত্ব।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed