সিসিক নির্বাচনে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন।
যুগ্ম জেলা জজ ১ম আদালত, সিলেট নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ ট্রাইব্যুনালে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দায়েরকৃত দরখাস্ত গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
আগামীকাল ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনানুযায়ী এ তিন সিটিতে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed