Main Menu

কমলগঞ্জে তরুণ-তরুণীদের আউটসোর্সিং প্রশিক্ষণ শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষিত তরুণ-তরুণীদের নিয়ে উপজেলা পরিষদের উদ্যোগে আউটসোর্সিং প্রশিক্ষণ রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার ফ্রিল্যান্সিং অ্যাসোসিয়েশন এর সভাপতি আহমেদ শরীফ।
প্রশিক্ষণ কর্মশালায় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সাইটে কাজ করে দেশীয় ও বৈদেশিক মুদ্রা আয় করার উপর বিভিন্ন ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণে উপজেলার অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed